NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

‘আলবিদা’ কেকে, শেষ শ্রদ্ধায় অশ্রুসিক্ত তারকারা


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:১৬ এএম

>
‘আলবিদা’ কেকে, শেষ শ্রদ্ধায় অশ্রুসিক্ত তারকারা

ফুলে সজ্জিত গাড়িতে নিথর দেহে কৃষ্ণকুমার কুন্নাথ; সবার প্রিয় কেকে। এমন রূপে তাকে এত তাড়াতাড়ি দেখতে হবে, কেউ কল্পনাও করেননি। কিন্তু বিধাতার লীলা বোঝার সাধ্য আছে কার! আচমকা তাই মৃত্যুর সঙ্গে সন্ধি করে উড়াল দিয়েছেন কেকে।

বৃহস্পতিবার (২ জুন) মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে কেকে’র শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। সেখানে তার পরিবারের সদস্য, বন্ধু-স্বজনের পাশাপাশি তারকারাও হাজির হয়েছেন। অশ্রুসিক্ত নয়নে তারা বিদায় জানিয়েছেন জাদুকরী কণ্ঠের গায়ককে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুপুর ২টা নাগাদ কেকে’র শেষকৃত্য সম্পন হয়েছে। চিতায় আগুন দিয়েছেন গায়কের পুত্র নকুল। এর আগে তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন অলকা ইয়াগমিন, শ্রেয়া ঘোষাল, অভিজিৎ ভট্টাচার্য, সেলিম মার্চেন্ট, হরিহরণ, জাভেদ আলীসহ আরও অনেকে।

গত মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন কেকে। তাৎক্ষনিক অনুষ্ঠান ত্যাগ করে হোটেলে যান। কিন্তু অবস্থার আর উন্নতি হয়নি। এরপর তাকে নেওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসক জানায়, মারা গেছেন কেকে।

অসংখ্য জনপ্রিয় গানের গায়ক কেকে’র এমন আকস্মিক মৃত্যুতে হতবাক ভারতের সংগীতাঙ্গন। নানান প্রশ্ন, রহস্য উঠে আসছে সামনে। বলা হচ্ছে, কলকাতার ওই কনসার্টে চরম অব্যবস্থাপনা ছিল। ধারণক্ষমতার দ্বিগুণ দর্শক প্রবেশ করেছিল অডিটোরিয়ামে। এমনকি সেখানকার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল বন্ধ।

যার ফলে তীব্র গরমের মধ্যে পড়েন কেকে। হাজার হাজার মানুষ আর স্টেজের আলোকসজ্জার মধ্যেও একের পর এক গান করে যান কেকে। বারবার ঘেমে ক্লান্ত হয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে আর টিকতে পারেননি। অসুস্থ হয়ে পড়েন।

এ ঘটনায় ইতোপূর্বে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। যদিও কেকে’র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, তার মৃত্যুতে অস্বাভাবিক কোনো কারণ ছিল না। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গায়ক।