NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

টেনিসের ধারাবাহিকতা থাকলে জাগরণ তৈরি হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:০১ এএম

>
টেনিসের ধারাবাহিকতা থাকলে জাগরণ তৈরি হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঢাকা ক্লাব ক্রীড়াঙ্গনের দিকে নজর দিয়েছে এটা বড় প্রাপ্তি। এটা সারা দেশে ছড়িয়ে যাবে। টেনিসের ধারাবাহিকতা থাকলে দেশে জাগরণ তৈরি হবে। টেনিস শুধু ধনীদের খেলা নয়; এটা সাধারণ মানুষের খেলা। টেনিস খেলার জন্য অবকাঠামো তৈরি করে দিতে পারলে ভালো টেনিস খেলোয়াড় বেরিয়ে আসবে। 

শনিবার (৪ মার্চ) ডিসিএল প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদী। বঙ্গবন্ধু পরিবারের প্রতিটি সদস্য ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী শেখ কামাল জাতীয় টেনিস কমপ্লেক্সকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। টেনিস খেলোয়াড়দের নাম সবার মুখে মুখে থাকবে যেমনটি আগে ছিল।

৪টি ক্যাটাগরি মেয়ে অনূর্ধ্ব-১২, মেয়ে অনূর্ধ্ব-১৫, ছেলে সিঙ্গেল ও পুরুষ দলে খেলা হয়। মেয়ে অনূর্ধ্ব-১২ ক্যাটাগরিতে তারা সাবা রহমান চ্যাম্পিয়ন ও সোফিয়া কাবের রানার্সআপ হন। মেয়ে অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে হুমায়রা হায়দার (জারা) চ্যাম্পিয়ন হন ও পারভীন বারী রানার্সআপ হন। ছেলেদের সিঙ্গেলসে নাসাফ আহমেদ নাসির চ্যাম্পিয়ন হন ও আরহাম আজিজুল আমিন রানার্সআপ হন। পুরুষ টুর্নামেন্টে পুলিশ অফিসার্স ক্লাব চ্যাম্পিয়ন ও ঢাকা ক্লাব রানার্সআপ হয়।

ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, সাবেক সভাপতি খায়রুল মজিদ, সেক্রেটারি প্রণব কুমার নিয়োগী, বোর্ড অব ডাইরেক্টর, ডাইরেক্টর ইনচার্জ আউটডোর স্পোর্টস তানভীর হাবিব রহমানসহ ডাইরেক্টররা উপস্থিত ছিলেন।