NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাজশাহী কারাগারের ৯৫ বস্তা গমসহ আটক ২


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ১২:৫৫ এএম

>
রাজশাহী কারাগারের ৯৫ বস্তা গমসহ আটক ২

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৯৫ বস্তা গমসহ এক ব্যবসায়ী ও ট্রাকচালককে আটক করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোহনপুর উপজেলার কেশরহাটের গম ব্যবসায়ী নজরুল ইসলাম (৫০) ও বাগমারা উপজেলার চানদারআড়া গ্রামের ট্রাকচালক হাসেম আলী (৪৫)।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, অবৈধভাবে কারাগারের গম নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৯৫ বস্তা গম জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এখন গমগুলো বৈধ উপায়ে নাকি অবৈধ উপায়ে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই গমগুলো সরকারি হলেও বস্তায় কোনো সরকারি সিল ছিল না। গমভর্তি বস্তাগুলো নরমাল বস্তা ছিল। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বলেন, ওই গমগুলো রাজশাহী কারাগারের, তবে কয়েদিদের না। সব গম কারাগারের স্টাফদের। স্টাফরা সেগুলো বিক্রি করেছে। আর নিয়ম অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজনের উদ্বৃত্ত গম বিক্রি করতে পারেন। কারাগারের প্রায় পাঁচ শতাধিক স্টাফ নিয়মিত গম বিক্রি করেন। এটা বেআইনি কিছু না।