NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

৩৫ বছর পর আবার সংসার পাতলেন তারা


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৫, ০৫:১৫ এএম

>
৩৫ বছর পর আবার সংসার পাতলেন তারা

দুজনেই সিনেমার মানুষ। তাইতো তাদের জীবন অনেকটা সিনেমার মতোই। বনিবনা না হওয়ায় আশির দশকের শেষ দিকে আলাদা থাকতে শুরু করেন বর্ষীয়ান বলিউড অভিনেতা রণধীর কাপুর ও তার স্ত্রী ববিতা। অবশেষে বিভেদ ভুলে আবারও এক ছাদের নিচে থাকতে শুরু করেছেন তারা। মাঝখানে কেটে গেছে দীর্ঘ ৩৫ বছর।

এই জুটির আরও একটি পরিচয় আছে। তারা বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ও কারিনা কাপুরের বাবা-মা। ববিতা এবং রণধীর যে সময় সংসার পেতেছিলেন তখন বিয়েকে মূলত একটা ধর্মানুষ্ঠান বলেই দেখা হতো। তখন স্বামী-স্ত্রীর বিচ্ছেদ, আলাদা হয়ে যাওয়া— এই বিষয়গুলো খুব একটা ভালো চোখে দেখা হত না। সেই সময় দাঁড়িয়ে ১৭ বছর সংসার করার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু কখনও তাদের আইনি বিচ্ছেদ হয়নি।

একসঙ্গে থাকতেন না বহু বছর। দুই মেয়ে কারিশমা এবং কারিনাকেও একা হাতে মানুষ করেন ববিতা। এত বছর আলাদা থাকার পর আবারও একসঙ্গে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিলেন ববিতা এবং রণধীর।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, বান্দ্রার বাড়িতে গত সাত মাস ধরেই একসঙ্গে থাকছেন ববিতা-রণধীর। আর মা-বাবার এই সিদ্ধান্তে খুশি কারিনা আর কারিশমাও। মাঝে ২০০৮ সাল নাগাদও শোনা গিয়েছিল বলিউডের এই দুই কিংবদন্তি জুটি একসঙ্গে থাকবেন। পরে রণধীর নিজেই জানান, আপাতত এরকম হওয়ার কোনও সম্ভাবনা নেই।

আরকে বাংলো থেকে বেরিয়ে এলেও কাপুর পরিবারের সব রকমের দায়িত্ব এবং কর্তব্য এতদিন পালন করে এসেছেন ববিতা। তারা দুজনেই আপাতত বান্দ্রার বাড়িতে নতুনভাবে সংসার পেতেছেন। ১৯৭১ সালে ‘কাল আজ অর কাল’ মুক্তির পরপরই বিয়ে করেন এই জুটি।