NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অভিনেতা সুমনের সঙ্গে বিচ্ছেদ, সাত মাস পর কাজে ফিরলেন সুরভি


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০৩:২২ পিএম

>
অভিনেতা সুমনের সঙ্গে বিচ্ছেদ, সাত মাস পর কাজে ফিরলেন সুরভি

অভিনেতা সুমন দের সঙ্গে সুরভির সান্যালের প্রেম ও বিচ্ছেদ নিয়ে কম বিতর্ক হয়নি। গত জানুয়ারি মাসে অভিনেতা সুমনের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুরভি। প্রেম ভাঙার পর খানিকটা হতাশা গ্রাস করেছিল তাকে। ‘ত্রিশূল’ সিরিয়ালে অভিনয়ের পর বেশ কিছু দিন কাজও ছিল না। হতাশা কাটিয়ে অবশেষে কাজে ফিরলেন সুরভি। 

ব্যক্তিগত সমস্যাকে দূরে রেখে প্রায় সাত মাস পরে আবার কাজে ফেরা, কেমন অনুভূতি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, একটা তো হতাশা হয়েছিল। হয়নি বললে ভুল বলা হবে। এখন আমি পুরোপুরি সুস্থ। কাজে ফিরেছি। ভালো লাগছে। এখনও পর্যন্ত তো ইতিবাচক চরিত্রেই তো দেখানো হচ্ছে আমায়। আগামী দিনে কীভাবে দেখা যাবে, সেই সিদ্ধান্ত নেবে স্নেহাশিস দা। 

তিনি বলেন, এই সময়টা কাটিয়ে আমি উপলব্ধি করেছি সবসময় ভালো থাকাটা ঠিক নয়। জীবনে খারাপ সময়ও আসা উচিত। তবে তো মানুষ চেনা যাবে। এখন আমি সহজে মানুষকে বিশ্বাস করতে পারি না। বুঝে কথা বলি। তাই ভালোর পাশাপাশি খারাপটাও হওয়া দরকার জীবনে। 

উল্লেখ্য, জানুয়ারির প্রথম সপ্তাহে সুমনের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন সুরভি। ওই সময় তিনি বলেছিলেন, প্রায় এক মাস হয়ে গেল আমার সঙ্গে সুমনের কোনো যোগাযোগ নেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিনে ওর ফ্ল্যাটে হাতেনাতে অন্য নারীর সঙ্গে ধরি সুমনকে। তারপর আর আমার বলার ভাষা ছিল না। আমি ভাবতেই পারছি না ও এভাবে চিট করল। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে নিজেদের সম্পর্কের কথা, বিয়ের কথা ঘোষণা করেছিলাম। মধ্যবিত্ত পরিবার আমাদের। রাস্তাঘাটে মা-বাবাকে কথা শুনতে হচ্ছে। সেটা ভেবেই খারাপ লাগছে।