NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ব্যাগে ভরে অস্কার আনছিলেন এ আর রহমান, যা ঘটেছিল বিমানবন্দরে


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ০২:২১ এএম

>
ব্যাগে ভরে অস্কার আনছিলেন এ আর রহমান, যা ঘটেছিল বিমানবন্দরে

ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবি ৮২তম অস্কার অনুষ্ঠানে প্রায় ঝড় তুলেছিল। এই ছবির জন্য অস্কার পেয়েছিলেন এ আর রহমান।  ১০টি বিভাগে নমিনেশন যার মধ্যে ৮টিতেই বিজয়ী ঘোষণা করা হয় এটিকে। শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পান রহমান। শুধু তাই নয় তার ‘জয় হো’ গানটি অস্কারের মঞ্চে পরিবেশনও করেন তিনি। 

তবে অস্কার জিতে দেশ ফেরার সময় বিমানবন্দরে আটকায় নিরাপত্তারক্ষী। তারপর এই অস্কারজয়ী সংগীত পরিচালক যা করলেন শুনলে অবাক হবেন।

রহমানের অস্কার জেতাও প্রায় ১৩ বছর হয়ে গেল। শিল্পীর অস্কার জেতার দিন উপোষ থাকার গল্প অনেকেরই জানা। তবে জানেন কি অস্কার নিয়ে ভারত ফেরার সময় কী হয়েছিল তার? সে বছর দু’টি অস্কার জেতেন তিনি। জামাকাপড়ের ব্যাগে ভরে নেন বিশ্বে অন্যতম সমাদৃত এই পুরস্কার। তবে বিমানবন্দরে পৌঁছা মাত্র আটকান নিরাপত্তারক্ষী। প্রায় ১০০ জনের লাইনে তখন দাঁড়িয়ে রহমান। তবে ব্যাগবন্দি অস্কার দেখানো মাত্রই, অন্যরূপ তাদের। প্রশংসা, শুভেচ্ছায় ভরিয়ে দেন সকলে।

চলতি বছর ১২ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার। এতে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডনরা। সেখানেই অস্কার প্রদানকারীর তালিকায় একমাত্র ভারতীয় নাম বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।