NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

মধ্যরাতে শুটিং সেটে ‘হাওয়া’ গরম করলেন নুসরাত


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৪:০৮ পিএম

>
মধ্যরাতে শুটিং সেটে ‘হাওয়া’ গরম করলেন নুসরাত

রাত তখন ২টা বেজে ৪১ মিনিট! পরিচালক চেয়ার ছেড়ে সদ্য প্যাক-আপ ঘোষণা করেছেন রাজ চক্রবর্তী। টিমের সবাই জিনিসপত্র গোটানোর প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় আচমকাই মঞ্চে গান গাওয়ার প্রস্তাব দিয়ে বসলেন নুসরাত ফারিয়া। ব্যস, সঙ্গে সঙ্গে সবাই শুটিংয়ের ক্লান্তি ভুলে প্রস্তুত! নায়িকা মঞ্চে কণ্ঠ ছাড়লেন, ‘সাদা-সাদা, কালা-কালা..’। চারদিকে হাততালির শব্দ।

ঘটনা রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’-এর সেটের। ভোরে শুটিং শেষে গোটা টিম হাওয়া সিনেমার গানে নেচে উঠল। মঞ্চে গান গাইলেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ সিনেমার ‘সাদা-সাদা, কালা-কালা’ গানটি গাইলেন। 

এই সিরিজে নুসরাতকে দেখা যাবে এক গানের দৃশ্যে। বুধবার সেই আইটেম গানের দৃশ্যেরই শুট ছিল। যা শেষ হতে হতে রাত আড়াইটা পেরিয়ে যায়। তবে সেটে সবাই এতটাই মজা করে কাজ করেছেন যে ক্লান্তি যেন উধাও!

মাইকটা নিয়ে নুসরত-ই বললেন, রাত ২টা ৪১ বাজে আমাদের শুট শেষ হল। তবে আমি একটা গান গাইব। রাজও নায়িকার প্রস্তাব শুনে ‘কেয়া বাত’ বললেন। সবার উচ্ছ্বাস। নুসরতের গান শেষ হওয়ার পরই আরেকটা গানের আবদার আসে টিমের তরফে। তবে প্যাক-আপ হয়ে গেছে বলে প্রায় পালিয়ে বাঁচেন অভিনেত্রী।

প্রসঙ্গত, মডেলিং-অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও বাংলাদেশে বেশ সুপরিচিত নুসরাত ফারিয়া। ২০১৮ সালে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সম্প্রতি অভিনেত্রী-গায়িকা তার দীর্ঘ সময়ের প্রেমিক রকির সঙ্গে বিচ্ছেদর কথা ঘোষণা করেন।