NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওয়াদা করুন, আবারও নৌকায় ভোট দেবেন : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০২:১৫ এএম

ওয়াদা করুন, আবারও নৌকায় ভোট দেবেন : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বারবার নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ায় হাওরে দুর্দিন কেটে গেছে। পিছিয়ে পড়া হাওরে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। এজন্য হাওরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়- এটা এখন সর্বজনীন বিদিত। আগামীতেও একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। আগামীতে যে নির্বাচন হবে এই বছরের শেষে বা ২০২৪-এর জানুয়ারিতে, সেখানেও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে নৌকায় ভোট দেবেন।

তিনি বলেন, এখন থেকে হাওরের সব সেতু উড়াল হবে। হাওরের সড়কগুলোতে যেন সারা বছর যাতায়াত করা যায় সেই ব্যবস্থা সরকার করছে। এছাড়া হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ, নদী ট্রেজিংসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা তার সরকার নেবে।

শেখ হাসিনা জানান, এক সময় কিশোরগঞ্জ ছিল অবহেলিত অঞ্চল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কিশোরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যার কারণে এখন আর কিশোরগঞ্জ অবহেলিত নয়, উন্নত একটি জেলা।

এ সময় তিনি কিশোরগঞ্জ-৪ (ইটন-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতিপুত্র রেজোয়ান আহাম্মদ তৌফিককে আবারও ভোট দিয়ে বিজয়ী করতে উপস্থিত জনতার কাছ থেকে হাত তুলে ওয়াদা করান।