NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাষ্ট্রপতির বাড়িতে ২০ পদের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৩, ০৮:২২ এএম

রাষ্ট্রপতির বাড়িতে ২০ পদের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরের খাবারে বঙ্গবন্ধুকন্যাকে সাদা ভাতের সঙ্গে হাওরের ২০ পদের মাছ, ডাল, রসমালাই দিয়ে আপ্যায়ন করেছেন রাষ্ট্রপতি।

আজ মঙ্গলবার সকালে মিঠামইনে আসেন প্রধানমন্ত্রী। তিনি প্রথমে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন।

মধ্যাহ্ন ভোজে রাতাবোরো চালের সাদা ভাতের সঙ্গে ছিল রুই মাছ দোপেঁয়াজা, কাতল মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, আইড় মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা, কালিবাউশ মাছ দোপেঁয়াজা, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাচা মাছ ভুনা, রিটা মাছ মাখা-মাখা ঝোল, পাঙ্গাশ মাছ মাখা মাখা ঝোল, মসুর ডাল, সালাদ ও মিষ্টিতে রসমালাই।

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর মঙ্গলবার সকালে মিঠামইনে এসেছেন জাতির পিতার কন্যা। তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে এ অঞ্চলে।

রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা নেওয়া শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন।