NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

স্বপ্ন ছুঁতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন মেসি


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৮:০৪ এএম

>
স্বপ্ন ছুঁতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন মেসি

মাস দুয়েক আগেই বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ করেছিলেন লিওনেল মেসি। এবার তার মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। ৭ম বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এই পুরস্কার গ্রহণ করার সময় তিনি জানিয়েছেন, স্বপ্ন ছুঁতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।

মেসি বলেন, 'অকল্পনীয়। দুর্দান্ত একটি বছর কাটিয়েছি এবং এখানে থাকতে পারা এবং এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে পারতাম না আমি। দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি দেখেছি, সেটা অবশেষে পূরণ করতে পেরেছি। খুব কম মানুষই এটা পূরণ করতে পারে এবং স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।'

এই আনন্দের মূহুর্তে আরও একবার নিজের পরিবার ও দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। তিনি বলেন, 'সবশেষ এই সুন্দর মুহূর্তটির জন্য অপেক্ষা করে থাকা পরিবার এবং আর্জেন্টিনার মানুষদেরকে ধন্যবাদ জানাতেই চাই এবং এই স্মৃতি আজীবন মনে থাকবে আমার।'

বিশ্ব সেরার মঞ্চে দেশের ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন মেসিই। কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করা কিলিয়ান এমবাপের সম্ভাবনাও দেখছিলেন অনেকে। তাকে এবং আরেক ফরাসি তারকা করিম বেনজেমাকে হারিয়ে বাজিমাত করলেন মেসিই। আর তাতে প্রথম ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন দশকে এই পুরস্কার জয়ের কীর্তি গড়লেন তিনি।