NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বোস্টনে কেমব্রিজ সিটি হলের সামনে একুশের সাইনবোর্ড


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ১০:২৭ এএম

বোস্টনে কেমব্রিজ সিটি হলের সামনে একুশের সাইনবোর্ড

আমেরিকার বহুজাতিক সমাজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১ ফেব্রুয়ারি) বার্তা ছড়িয়ে দিতে ম্যাসাচুসেট্‌স স্টেটের কেমব্রিজ সিটি হলের সামনে বড় আকারের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

সিটি মেয়র সুম্বুল সিদ্দিকীর উদ্যোগে মঙ্গলবার এই সাইনবোর্ডটি স্থাপন করা হয়। সাইনবোর্ড স্থাপনের আবেদন জানিয়েছিল ‘ভিনগোলার্ধ’ নামে একটি সংগঠন।  

প্রবাসীদের সংগঠন ‘ভিনগোলার্ধ’র  কর্মকর্তা কবি ও ছড়াকার বদিউজ্জামান নাসিম সাইনবোর্ড স্থাপনের জন্য সিটি মেয়রসহ সকল কাউন্সিলম্যানদের ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রদত্ত বিবৃতিতে (ফেসবুকে) নাসিম উল্লেখ করেছেন, বোস্টনস্থ কেমব্রিজ সিটি নানান বিবেচনায় বিশ্বের একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শহর। এই শহরের কর্তৃপক্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১ ফেব্রুয়ারি) বার্তা ছড়িয়ে দিতে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এতে বাঙালি হিসেবে আমরা অত্যন্ত গর্বিত।

 

উল্লেখ্য, এ বছর ক্যালিফোর্নিয়া স্টেটের প্যারিস সিটির অর্থায়নে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। আর এ আবেদন জানিয়েছিলেন ওই সিটির ১০ প্রবাসীর সমন্বয়ে গঠিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি’। ২১ ফেব্রুয়ারি সিটি মেয়র মাইকেল এম ভারগার্সকে পাশে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন  এটি উদ্বোধন করেন।