NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জুহির সাবেক স্বামী শচিন


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৭ এএম

>
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জুহির সাবেক স্বামী শচিন

একসময় সর্বমহলে পরিচিত মুখ ছিলেন জুহি পরমার। ‘কুমকুম’ নামে এক ডাকে তাকে চিনতেন সবাই। ২০০৯ সালে অভিনেতা শচিন শ্রফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। প্রায় আট বছরের সংসার ছিল তাদের। বিয়ের দুই বছর পর থেকেই তাদের সাংসারিক অশান্তির খবর শোনা গিয়েছিল।

যদিও পরে সেই গুঞ্জন উধাও হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য আর গুঞ্জন থাকেনি। সত্যিই বিচ্ছেদ হয়ে যায় এই তারকা জুটির। এবার ফের বিয়ের পিঁড়িতে বসেছেন জুহির প্রাক্তন স্বামী শচিন।

সদ্য পঞ্চাশে পা দিয়েছেন এই অভিনেতা। বর্তমানে ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিকে তারক মেহতার চরিত্রে অভিনয় করছেন শচিন। 

জানা গেছে, পাত্রী চাদনি কোঠি শচিনের বোনের বান্ধবী। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা। তাদের বিয়েতে দিলীপ জোশি, মুনমুন দত্ত, জেনিফার মিস্ত্রি বাঁশিওয়াল, সুনয়না ফওজদারের মতো তারকারা উপস্থিত ছিলেন।

দুই পরিবারের দেখাশোনায় বিয়ে হয় তাদের। পূর্বে তিক্ত অভিজ্ঞতা থাকলেও ভালবাসার প্রতি আস্থা হারাননি শচীন। পুরনো অভিজ্ঞতাকে বিদায় জানিয়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা।