NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

শুটিংয়ের মাঝেই আংটিবদল রূপাঞ্জনার, সাক্ষী ছেলে


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ০৯:৩৭ এএম

>
শুটিংয়ের মাঝেই আংটিবদল রূপাঞ্জনার, সাক্ষী ছেলে

নীরব-নিস্তব্ধ পাহাড়ের এক গির্জার সামনে দাঁড়িয়ে একে অপরের পাশে সারাজীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং পরিচালক রাতুল মুখোপাধ্যায়। প্রায় সাড়ে চার বছরের সম্পর্ক তাদের।

২০১৭ সালে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয় রূপাঞ্জনার। তারপর থেকে একাই ছেলেকে বড় করছিলেন অভিনেত্রী। অন্যদিকে, রাতুল টলিপাড়ার চেনা মুখ৷ বেশ কিছু সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। শুটিং ফ্লোরেই রূপাঞ্জনা ও রাতুলের প্রথম দেখা, ধীরে ধীরে যা গড়ায় প্রেমের সম্পর্কে।

এবার আংটিবদল সারলেন রূপাঞ্জনা ও রাতুল। শহরের কোলাহল থেকে দূরে, নির্জনে একে অপরের হওয়ার শপথ নিলেন তারা। আংটিবদলের সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রূপাঞ্জনা লেখেন, ‘সত্যি প্রেমের গল্পে কখনো সমাপ্তি হয় না। একসঙ্গে আরও এক নতুন যাত্রা শুরু। আংটিবদল, এনগেজড।’

রাতুলের থেকে ছয় বছরের বড় রূপাঞ্জনা। বয়স যে ভালোবাসার ক্ষেত্রে কখনো বাধা হতে পারে না তা মনেপ্রাণে বিশ্বাস করেন তারা। বিশ্বাস করেন বন্ধুত্বেও। রূপাঞ্জনার আট বছরের ছেলে রিয়ানের সঙ্গেও রাতুলের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। তারা একসঙ্গে ভিডিও গেম খেলেন। শুধু ছেলে রিয়ান নয়, তাদের পরিবারও খুব খুশি। আর একে অপরের হয়ে তারাও যে খুব ভালো আছেন, তার প্রমাণ রূপাঞ্জনার মুখের হাসি।

বর্তমানে রূপাঞ্জনা ব্যস্ত ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের শুটিংয়ে। সিরিয়ালের কিছু দৃশ্যের শুটিং করতেই তারা গিয়েছিলেন দার্জিলিং। সেখান থেকে ছেলে আর রাতুলের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি।