NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

দুর্নীতিবাজরাই নীতির কথা বলে : কাদের


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ১১:০৩ এএম

দুর্নীতিবাজরাই নীতির কথা বলে : কাদের

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে ভূত বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, ‘বিএনপির মুখে সন্ত্রাসের বুলি, ভূতের মুখে রাম রাম।’ বৃহস্পতিবার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলে। দুর্নীতিবাজদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।

মন্ত্রী বলেন, শহীদ মিনারে বিএনপি প্রথম রক্ত ঝরিয়েছে। শহীদ মিনারে যারা রক্ত ঝরিয়েছে, যারা এদেশে আগুন সন্ত্রাসের জন্ম দিয়েছে, তারা আজ সন্ত্রাসের কথা বলে।

এদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে এ আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।