NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:১৫ এএম

>
বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শেভরন গ্যাস উত্তোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আরো বাড়ানো যেতে পারে। জি.ই বা এক্সন মবিল বা এক্সিলারেট এনার্জি আগ্রহ দেখাচ্ছে। মধ্য সারির আরো প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করলে স্বাগত জানানো হবে।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এসময় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত, সম্ভাব্য বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।