NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মাদ্রিদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ এএম

>
মাদ্রিদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্পেনের মাদ্রিদে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। 

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে মহান শহীদ দিবসের কর্মসূচি শুরু করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ (এনডিসি)। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। 

অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। তিনি মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শফিক, রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউল্লাসহ নাম না জানা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

অনুষ্ঠানে বাংলাদেশের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 

পরে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।