NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কানাডার ক্যালগেরিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৩৭ এএম

কানাডার ক্যালগেরিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঢাকা: বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে তিন দিনব্যাপী কানাডার ক্যালগেরিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের অনুষ্ঠানমালা সমাপ্ত হয়েছে। প্রথম দিনে ১৯ ফেব্রুয়ারি ব্যতিক্রম উদ্যোগের মধ্যে ছিল ক্যালগেরি শহরের বিভিন্ন স্থানে মাতৃভাষার জন্য ভালোবাসা নামক কৃৎকলা প্রদর্শনী। মোশারেফ হোসেন মাসুদের পরিকল্পনায় প্রবাসী বাঙালিরা বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ক্যালগেরির সিটি হল, এলআরটি স্টেশন ও ইউনিভার্সিটি অফ ক্যালগেরির ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে কৃৎকলা প্রদর্শন করে। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, সহ-সভাপতি শাহেদ হাসান, কাজী জুনায়েদ আহমেদ সুমন, ইকবাল রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসিফ হোসেন, মাইনুর রহমান, সেলিম আহমেদ, সঞ্জীব কর্মকার, রিপন তালুকদার, সাকিব হোসেন, মাহফুজুল হক, রকিন আশরাফ এবং রিফাত জুবায়ের।

একুশের অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল পাঁচটায় ফেইস পেইন্টিং। সন্ধ্যা সাতটায় একুশের চেতনা এবং একুশের সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশ সেন্টারে দেখানো হয় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রওশন জামিল, আনোয়ার হোসেন, রাজ্জাক-সুচন্দা অভিনীত ‘জীবন থেকে নেয়া’।

 

রাত ১২টা ১ মিনিটে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রথমবারের মতো একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে একুশের কবিতার সাথে নৃত্য পরিবেশন করেন ক্যালগেরির নৃত্যশিল্পী ও মুক্তবিহঙ্গ’র নাট্যকর্মী মৌ ইসলাম।

অনুষ্ঠানমালার তৃতীয় দিনে কানাডার স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ সেন্টারের অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা সমাপ্ত হয়। এ সময় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী জানান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালার আজ সমাপ্তি হচ্ছে। ব্যাপক সাড়া পেয়েছি কমিউনিটির কাছ থেকে। বিশেষ করে কমিউনিটির ছোট ছোট কোমলমতি শিশু-কিশোররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রবাসে মাতৃভাষার চর্চা এবং এর প্রয়োগ ঘটাতে ভবিষ্যতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসিফ হোসেন জানান, বাংলাদেশ সেন্টারে ছোট ছোট কোমলমতি শিশু-কিশোরদের পদচারণায় আমরা সত্যিই অভিভূত। আমাদের নতুন প্রজন্মের মাঝে আমাদের একুশের চেতনাকে ছড়িয়ে দিতে চাই।