NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৩:০৮ এএম

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ঢাকা: দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। একটা সময় ছিল দালালি করে ক্ষমতায় বসাতে পেরেছে। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। দেশের মানুষ অনেক সচেতন। দেশের মানুষ জানে আমরা জনগণের জন্য কাজ করেছি, সেটা কেউ অস্বীকার করতে পারবে না।

আজ বুধবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি অনেক হম্বিতম্বী করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো আওয়ামী লীগ একটা মিছিলও করতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের চরম নির্যাতন করেছে। নারী নেত্রীদের কাপড় টেনে খুলে নিয়েছে। পুলিশি নির্যাতন করেছে। ওরা যা যা করেছে তার কিছুই আমরা করিনি। কিন্তু এখন তো বাইরে গিয়ে অনেক কান্নাকাটি করছে।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। উচ্চ আদালত সেই তার ক্ষমতাকে অবৈধ ঘোষণা করেছে। কাজেই অবৈধভাবে ক্ষমতা দখল এবং দল গঠনও অবৈধ। সেই অবৈধ দল যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। দানবদের হাতে বাংলাদেশের জনগণকে ফেলে দিতে পারি না। বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদায় নষ্ট করবে।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার আওয়ামী লীগই নিশ্চিত করেছে। বিএনপির জন্মই অবৈধ ক্ষমতা দখলকারীর হাত ধরে। দেশবাসী যেন তাদের অবৈধ বলেই প্রত্যাখ্যান করে সেই আবেদন রইল।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগই প্রথম ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয়। ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদের আত্মদান বৃথা যেতে দেয়নি। অন্য ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। তবে মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে। নিজের মায়ের ভাষা বলতে লজ্জা কোথায়-প্রশ্ন রাখেন তিনি।