NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

‘ইন্দুবালা চুমুর হোটেল’—বলছে নেটপাড়া


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৬ এএম

>
‘ইন্দুবালা চুমুর হোটেল’—বলছে নেটপাড়া

টলিউডের তারকা দম্পতি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছেলে ইউভানকে নিয়ে সুখের সংসার তাদের। গতকাল (মঙ্গলবার) ছিল রাজের ৪৮তম জন্মদিন। বিশেষ দিবসে স্ত্রীর পক্ষ থেকে চমক উপহারের সঙ্গে ছিল নানান আয়োজন। তবে নেটমাধ্যমে সকলের দৃষ্টি কেড়ে নিলো রাজ-শুভশ্রীর ঠোঁটে ঠোঁট রাখা স্থিরচিত্রটি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে ডাইন আউটে গিয়েছিলেন এই তারকা জুটি। সঙ্গে তাদের বন্ধুরাও ছিলেন। সেখানে গিয়ে কেক কেটে রাজের জন্মদিন পালন করা হয়। সেই অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তাকে লাল শর্ট ড্রেসে এবং রাজকে কালো শার্ট ও প্যান্ট পরে থাকতে দেখা যায়।

ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন শুভশ্রী। সেখানে প্রথম ছবিতে তাদের গভীরভাবে চুম্বনরত অবস্থায় দেখা যায়। এরপর তাদের বাকি ছবিতে একে অন্যকে জড়িয়ে পোজ দিতে দেখা যায়। বিয়ের পর সাড়ে চার বছর কেটে গেলেও এখনও তাদের মধ্যে যে এতটুকু ভালোবাসা কমেনি সেটা তাদের ছবি দেখেই আঁচ করা যাচ্ছে।

এদিন ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা, রাজ।’ অনেকেই সেখানে শুভেচ্ছা জানান পরিচালককে। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য কমেন্ট করেন, ‘পারফেক্ট।’ উষসী সেনগুপ্ত লেখেন, ‘গোলস।’ ঋতুপর্ণা সেনগুপ্তও ভালোবাসা জানান তাদের এই পোস্টে।