NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সুয়েজ খালের রেকর্ড ৫৯৪ মিলিয়ন ডলার আয়


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:০৭ এএম

>
সুয়েজ খালের রেকর্ড ৫৯৪ মিলিয়ন ডলার আয়

মিশরের সুয়েজ খাল ২০২২ সালের ডিসেম্বরে রেকর্ড ১৮ দশমিক ২ বিলিয়ন মিশরীয় পাউন্ড অর্থাৎ ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। আগের মাস নভেম্বরে আয়ের এ অংক ছিল ১৭ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড।

সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসামা রাবি জানিয়েছেন, এ ধারাবাহিকতায় আগামী বছরের জন্য আয়ের লক্ষ্যমাত্রা আরেকটু বাড়ানো হয়েছে।

খালটি মিশরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার একটি উৎস। তবে গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কারণে পণ্য আমদানি-রপ্তানিতে কিছুটা জটিলতা সৃষ্টি হয়।

ওসামা রাবি বলেন, ২০২২ সালে প্রতিদিন গড়ে ৯৩টি জাহাজ ১ দশমিক ৪১ বিলিয়ন টন মালামাল বহন করে গুরুত্বপূর্ণ এ জলপথ অতিক্রম করেছে।

তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যেও খালটির আয় বেশ আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেন তিনি।