NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

গ্রাফের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন জকোভিচ


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৭ এএম

>
গ্রাফের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন জকোভিচ

বিশ্ব টেনিসে দুর্দান্ত এক মাইফলক স্পর্শ করলেন সার্বিয়ার পুরুষ তারকা নোভাক জকোভিচ। সবচেয়ে বেশি সময় ধরে টেনিস র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার রেকর্ডে জার্মানির স্টেফি গ্রাফের বিশ্বরেকর্ড স্পর্শ করেন তিনি।

টেনিস ক্যারিয়ারে রেকর্ড ৩৭৭ সপ্তাহ টেনিস র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন গ্রাফ। র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে গ্রাফের সমান ৩৭৭ সপ্তাহ পূর্ণ করলেন জকোভিচ। আগামী সপ্তাহ পার হলেই গ্রাফকে ছাড়িয়ে র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার বিশ্ব রেকর্ডের মালিক হবেন জকোভিচ।

১৯৮৭ সালে প্রথম র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেন গ্রাফ। এরপর বিভিন্ন সময়ে এক নম্বরের স্থানে জায়গা করে নেন তিনি। ১৯৯৭ সালে সর্বশেষ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক গ্রাফ।
 
২০১১ সালে প্রথম র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ। এখন পর্যন্ত সর্বমোট ৩৭৭ সপ্তাহ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা পূর্ণ করলেন তিনি।

১৯৭৩ সালে চালু হয় পুরুষদের টেনিস র‌্যাংকিং। পুরুষদের দুই বছর পর চালু হয় নারীদের র‌্যাংকিং।