NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চুরির অভিযোগে বাবা-ছেলেকে শিকলে বেঁধে নির্যাতন


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০৫:৫৩ এএম

>
চুরির অভিযোগে বাবা-ছেলেকে শিকলে বেঁধে নির্যাতন

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুপারি চুরির অভিযোগে শিকল দিয়ে বেঁধে ১১ বছরের এক শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে বাঁচাতে গেলে তার বাবাকেও মারধর করা হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, চুরির অভিযোগ এনে ওই শিশুকে ও তার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে কমপক্ষে ১১ ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়ভাবে মুচলেকা নিয়ে বাবা-ছেলেকে মুক্তি দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে।

জানা গেছে, রোববার রাত ১১টার দিকে ওই গ্রামের লতিফ খানের বাড়ির আঙিনায় শুকিয়ে মজুত করে রাখা দুই কুড়ি (৪২০টি) সুপারি চুরি হয়। শিশু ছাব্বিরের বিরুদ্ধে চুরির অভিযোগে এনে তাকে ও তার বাবা বাবুল হাওলাদারকে বাড়ি থেকে ধরে লতিফ খানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

সেখানে লতিফ খান ও স্থানীয় কয়েকজন মিলে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বাবা-ছেলেকে মারধর করে। রাত ১২টার দিকে আব্বাস হাওলাদার নামে স্থানীয় এক মাংস বিক্রেতা কাঁচি দিয়ে ওই শিশুর মাথার চুল কেটে দেন। এরপর সারারাত গাছের সঙ্গে তাদেরকে বেঁধে রাখা হয়। সোমবার সকালে এ ঘটনার কথা ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে মুচলেকা নিয়ে বাবুল হাওলাদার ও তার ছেলেকে ছেড়ে দেন লতিফ খান।

বাবুল হাওলাদার জানান, ছেলের বিরুদ্ধে সুপারি চুরির মিথ্যা অভিযোগ তুলে আমার বাড়ি থেকে ধরে নিতে আসে। তখন আমি প্রতিবাদ জানালে আমাকেও ধরে নিয়ে যায়। লতিফ খানের বাড়িতে নিয়ে আমাদের শিকলে বেঁধে রাতভর মারধর করে। সকালে সাদা কাগজে আমার স্বাক্ষর নিয়ে ছেড়ে দিয়েছে।

নির্যাতনের শিকার শিশুটির মা শিউলি বেগম বলেন, আমার ছেলে ও স্বামীকে রাতে ধরে নিয়ে যাওয়ার পর আমিও ঘটনাস্থলে যাই। তখন লতিফ খান আমাকে একটি চড় মারেন। আমার স্বামী ও ছেলেকে নির্মম নির্যাতন করা হয়েছে। লাঠি দিয়ে নির্মমভাবে মারধরের কারণে তাদের সারা শরীর কালো হয়ে ফুলে ওঠেছে। আমি এ ঘটনার বিচার চাই।

লতিফ খান নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ছাব্বির সুপারি চুরি করায় তাকে বেঁধে রাখা হয়। তাকে মারধর করা হয়নি। চুরি করার পরও ছাব্বিরের বাবা তার ছেলেকে শাসন না করায় তাকেও আনা হয়েছে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ঘটনাটি আমি এখনো জানি না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।