NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

কনসার্টে সোনু নিগমের ওপর হামলা


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ১০:২২ পিএম

>
কনসার্টে সোনু নিগমের ওপর হামলা

মুম্বাইয়ে হামলার শিকার হয়েছেন সংগীত শিল্পী সোনু নিগম ও তার সঙ্গীরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে মুম্বাইয়ের চেম্বুর এলাকায় তিনি হামলার শিকার হন। 

এই ঘটনায় তার বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র।

সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে সোনুর ম্যানেজার সায়রার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠান চলাকালে বিধায়কের ছেলে ম্যানেজার সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও। 

অভিযোগ, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে ও সোনুর মাঝখানে চলে আসেন দেহরক্ষী। তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন বিধায়কের ছেলে। এরপর সোনুকে ধরতে গেলে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। এরপর রব্বানিকে ধাক্কা মারেন অভিযুক্ত।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাত ফুট নীচে পড়ে যান রব্বানি। এই ঘটনায় গায়কের কোনো চোট লাগেনি। তবে তাকে রক্ষা করতে গিয়ে দু’জন আহত হন। রব্বানি সোনু নিগমের গুরু ওস্তাদ গুলাম মোস্তাফা খানের ছেলে।

সর্বশেষ খবর অনুযায়ী, আহত দু’জনকেই হাসপাতালে নিয়ে গিয়েছেন সোনু। তাদের আঘাত গুরুতর কি না তা জানতে এক্স-রে করা হয়েছে।