NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পরনে এক পোশাক, অক্ষয়ের সঙ্গে কি ছুটি কাটাচ্ছেন মিমি!


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৪ এএম

>
পরনে এক পোশাক, অক্ষয়ের সঙ্গে কি ছুটি কাটাচ্ছেন মিমি!

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিম অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় তার প্রতিটি পোস্ট। ফ্যাশন ট্রেন্ডে বারবারে তিনি সবার নজর কাড়েন। 

এবারও ব্যতিক্রম ঘটল না। ঝড়ের গতিতে ভাইরাল হলেন তিনি তার প্রতিটা লুকে, কারণ প্যারিস ট্রিপ বলে কথা। সেখান থেকেই গত এক সপ্তাহ আগে একাধিক ছবি শেয়ার করেছিলেন তিনি। জন্মদিনের সেলিব্রেশনে প্যারিস থেকে তার পোস্ট করা ছবিতে লাইক, শেয়ার ও কমেন্ট পড়লেও তা ঘিরে চর্চা শুরু গত দুদিনে।

এর কারণ একই পোশাকে এবার ছবি শেয়ার করে বসলেন অক্ষয় কুমারও। তার আগামী ছবি সেলফিতে দেখা যায় তাকে এই পোশাকেই একটা গান শুট করতে। সেই ছবি পোস্ট করার পর থেকেই জল্পনা। না, কোনো একসঙ্গে ভ্যাকেশন প্ল্যান নয়, কিংবা পোশাক দেওয়া-নেওয়ার পালাও নয়, আচমকাই মিলে গেল দুজনের ফ্যাশন ট্রেন্ড।

কেউ কারও ফ্যাশন আইডিয়া চুরিও করলেন না, কারণ অক্ষয় কুমার যখন এই পোশাকে ছবি শুট করেছেন, তা বহু আগে। যতদিনে গান মুক্তি পেয়েছে, ততদিনে মিমির ছবি ভাইরাল। তবে দুজনের যে ফ্যাশন চয়েস এই ক্ষেত্রে মিলে গিয়েছে তা এক কথায় বলতে গেলে বলাই বাহুল্য। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাদের লুক ঘিরে চর্চা তুঙ্গে। 

বর্তমানে নয়া ফ্যাশন ট্রেন্ডের পিকে রয়েছে এই ফেদার জ্যাকেট। অনেকেই মিমির থেকে কমেন্ট বক্স জানতে চাইলেন এই জ্যাকেটের মূল্য কত বা কোন ব্র্যান্ডের পোশাক এটি।