NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:০৯ এএম

তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়

ঢাকা: আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে আত্মসমার্পণের পর তার জামিন মঞ্জুর করেন।

আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম।

জানতে চাইলে মাসুদ আহমেদ তালুকদার বলেন, নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলাই ছিল রাজনৈতিক। একটি তারিখে উপস্থিত হতে না পারায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করে। আজ সেই মামলায় আত্মসমার্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জর করেন।