NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পানির নিচে ৪ মিনিট ৬ সেকেন্ডের চুম্বনে বিশ্বরেকর্ড


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ১০:৫৯ এএম

>
পানির নিচে ৪ মিনিট ৬ সেকেন্ডের চুম্বনে বিশ্বরেকর্ড

ভালবাসায় ভালবেসে চুম্বন। পানির নিচে সেই চুম্বন যদি হয় একটানা ৪ মিনিট ৬ সেকেন্ড! এমন কথায় অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন বেথ ও মাইলস নামের এক যুগল।

দক্ষিণ আফ্রিকার এই যুগল চার মিনিটেরও বেশি সময় ধরে পানি তলায় চুম্বনে লিপ্ত ছিলেন। আর তাতেই গড়েছেন বিশ্বরেকর্ড।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পানির নিচে সবচেয়ে বেশি সময় ধরে চুমু খাওয়ার রেকর্ড গড়েছেন বেথ ও মাইলস। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে তাদের চুম্বনের ভিডিও শেয়ার করা হয়।

জানা গিয়েছে, মালদ্বীপের এক অভিজাত হোটেলে গিয়েই এই রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার দুই ডাইভার।

বেথ-মাইলসের আগেও অনেকে এমন রেকর্ড করার চেষ্টা করেছেন। তবে পানির নিচে চুম্বনের ১৩ বছরের পুরনো রেকর্ড তাদের আগে কেউ ছুঁতেও পারেননি। সেটি ছিল ৩ মিনিট ২৪ সেকেন্ডের। তিন বছর আগেই এই রেকর্ড ভাঙার পরিকল্পনা করেছিলেন বেথ ও মাইলস। সেই মতো প্রস্তুতিও শুরু করে দেন।

সপ্তাহ খানেক আগেই তারা মালদ্বীপে এসে পৌঁছান। তার পর থেকে বেশ কয়েকবার মহড়া দেন। ভ্যালেন্টাইনল ডে’র সকালে ছিল আসল পরীক্ষা। সেদিনই ভালবাসার রেকর্ড গড়তে চাইছিলেন ডাইভার যুগল। তাই সাত সকালেই নেমে পড়েন স্যুইমিং পুলে। সাড়ে সাতটায় শুরু হয় চুম্বন। চলে টানা ৪ মিনিট ৬ সেকেন্ড। আর তাতেই গড়ে ফেলেন নতুন রেকর্ড।