NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ফাইনাল দেখতে মিরপুরে দর্শকদের উপচেপড়া ভিড়


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৯ এএম

>
ফাইনাল দেখতে মিরপুরে দর্শকদের উপচেপড়া ভিড়

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টের শক্তিশালী এই দুই দলের ফাইনাল দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিকাল থেকেই দেখা গেছে দর্শকদের উপচেপড়া ভিড়। 

কুমিল্লা এবং সিলেট দুই দলের দর্শকই পুরো স্টেডিয়াম জুড়ে। তাতে নিশ্চিত করে বলা মুশকিল ঠিক কোন দলের দর্শক বেশি। দর্শকদের চিৎকার আর উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে পুরো স্টেডিয়াম এলাকাতেই। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে মাঠে গড়াবে নবম আসরের ফাইনাল ম্যাচ।

ফাইনালে এই দুই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা এবং ইমরুল কায়েস। এই দুজনই বিপিএল ইতিহাসের সেরা দুই অধিনায়ক। চার শিরোপা নিয়ে মাশরাফি অনেক এগিয়ে থাকলেও কায়েসের ঝুলিতে রয়েছে ২টি শিরোপা।