NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বিয়ে করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ এএম

>
বিয়ে করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

বলিউডে বিয়ের মৌসুম চলছে। গত ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ কিয়ারা। এবার বিয়ের সানাই বাজল অভিনেত্রী স্বরা ভাস্করের জীবনে। বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। যদিও স্পেশ্যাল অ্যাক্টে বিয়েটা হয়েছে জানুয়ারি মাসের ৬ তারিখেই।

এতদিন আড়ালেই রেখেছিলেন বিয়ের কথা। অবশেষে অভিনেত্রী নিজেই সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ্য়ে আনলেন এই বিয়ের খবর। জানা গেছে, এক মিছিলেই ফাহাদের সঙ্গে আলাপ হয় স্বরার।

একটি ভিডিও শেয়ার করে স্বরা লিখলেন, ‘অনেক সময়ই আমরা দূরের কোনো জিনিসকে কাছে পেতে চাই বা খুঁজে থাকি। কিন্তু অনেক সময়ই প্রাণের জিনিসটা পাশে থাকে। আমরা ভালোবাসার খোঁজ করি। কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পাই। তারপর দুজন দুজনকে পাই। আমার হৃদয়ে তোমাকে স্বাগত ফাহাদ।’

এর আগে বলিপাড়ায় ছিল অন্য গুঞ্জন। অনেকেই মনে করেছিলেন লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন স্বরা। অবশেষে সত্য প্রকাশ্যে। স্বরার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর সামাজিকমাধ্যমের পাতা অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে।