NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রথম সৌদি নারী অভিযাত্রী হিসেবে মহাকাশে যাচ্ছেন রায়ানা


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৭ এএম

>
প্রথম সৌদি নারী অভিযাত্রী হিসেবে মহাকাশে যাচ্ছেন রায়ানা

মহাকাশে নারী অভিযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকার। সব ঠিক থাকলে দেশটির প্রথম নারী মহাকাশচারী হতে যাচ্ছেন রায়ানা বারনাউই।

রোববার সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ সম্পর্কে বলা হয়, ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত (পুরুষ) মহাকাশচারী আলী আল-কারনির সহকর্মী হিসেবে  রায়ানা বারনাউইকে নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে তিনি সৌদির মহাকাশ অভিযান প্রকল্প এএক্স-২ স্পেস মিশনের সঙ্গে পুরোপুরি যুক্ত হতে যাচ্ছেন।’

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) স্পেস স্টেশন থেকে থেকে রায়নাকে বহনকারী নভোযানটি উৎক্ষেপণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে এসপিএর প্রতিবেদনে।  

চলতি বছরের দ্বিতীয় ভাগে শুরু হবে সৌদির এই মহাকাশ অভিযান। আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাক্সিয়োম স্পেসের পক্ষ থেকে এটির আয়োজন করা হচ্ছে। তাদের সাহায্য করবে সৌদির প্রতিরক্ষা মন্ত্রক, ক্রীড়া মন্ত্রক, জাতীয় উড়ান কর্তৃপক্ষ-সহ প্রশাসনের আরও বেশ কয়েকটি বিভাগ।

‘স্পেস এক্স ড্র্যাগন’ মহাকাশযানে করে মহাকাশচারীদের মহাকাশ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে এসপিএর প্রতিবেদনে। সেখানে সৌদির রায়ানা এবং আলি ছাড়াও থাকার কথা নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসনের। এই নিয়ে চতুর্থবার মহাকাশ কেন্দ্রে পাড়ি দিতে চলেছেন তিনি।

মহাকাশযানটির চালকের দায়িত্বে থাকবেন আমেরিকার টেনেসির বাসিন্দা জন শফনার। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি ‘স্পেসএক্স ফ্যালকন ৯’ রকেটে করে তাদের যাত্রা শুরু হবে বলে জানা গেছে।