NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাজ-অভিষেকের দিন কোহিনূরের মুকুট পরবেন না রানি ক্যামিলা


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০৪:৫১ এএম

>
রাজ-অভিষেকের দিন কোহিনূরের মুকুট পরবেন না রানি ক্যামিলা

যুক্তরাজ্যের রাজ-অভিষেকের দিন বিতর্কিত হীরা কোহিনূরের মুকুট পরবেন না রাজা চার্লসের স্ত্রী রানি ক্যামিলা। রাজপরিবারের সদর দপ্তর বাকিংহাম প্যালেস মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

২০২২ সালে ব্রিটেনের রানী ২য় এলিজাবেথের মৃত্যুর পর অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই রাজ সিংহাসনে বসেন তার বড় ছেলে চার্লস; সেই সঙ্গে দেশের রানি হন তার স্ত্রী ক্যামিলা। তবে এখনও রাজ-অভিষেক হয়নি তাদের। চলতি বছর ৬ মে এই অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা আছে।

১০৫ ক্যারেটের কোহিনূর বিশ্বের অন্যতম বৃহৎ হীরা। ঊনবিংশ শতাব্দিতে রানি ভিক্টোরিয়ার আমলে তৎকালীন অবিভক্ত ব্রিটিশ ভারত থেকে যুক্তরাজ্যে পাচার হয়ে যায় এই হীরা, ঠাঁই পায় রানির মুকুটে। তারপর থেকে ব্রিটেনে যারা রানি হয়েছেন, রাজ অভিষেকের সময় মাথায় কোহিনূরের মুকট পরা হয়ে উঠেছিল সাধারণ রীতি।

এদিকে, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর থেকেই যুক্তরাজ্যের সরকারের কাছে এই হীরা ফেরত চেয়ে আসছে ভারত। একই দাবি বিভিন্ন সময়ে জানিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানও।

বাকিংহাম প্যালেসের মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে, ৬ মে রাজ অভিষেকের দিন কুইন মেরি মুকুট পরবেন রানি ক্যামিলা। এই মুকুটটির শীর্ষে কালিনান ৩, ৪ এবং ৫— তিনটি হীরা রয়েছে।

ঠিক কী কারণে রানি অভিষেকের দিন কোহিনূরের মুকুট পরবেন না তা স্পষ্ট করেনি বাকিংহাম প্যালেস। বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘রানি নিজের ইচ্ছেতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।’