NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ভালোবাসা দিবসের কথা ভুলে গিয়েছিলেন শান্ত!


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৭:৪০ পিএম

>
ভালোবাসা দিবসের কথা ভুলে গিয়েছিলেন শান্ত!

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দল হিসেবে মঙ্গলবার ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে এদিন সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ছিল বিশ্ব ভালোবাসা দিবস। যেটা একেবারেই ভুলে গিয়েছিলেন ওপেনার শান্ত।

ম্যাচ জয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিলেটের এ ওপেনার। সেখানে প্রশ্ন করা হয় মাঠে স্ত্রীর সামনে ভালো ইনিংস খেলতে পেরে কেমন লাগছে, জবাবে শান্ত বলেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তবে সত্যি কথা বলতে আজ ভেলেন্টাইনস ডে সেটা আমরা দুজনই (স্ত্রী) ভুলে গিয়েছিলাম। দুপুরের পর আমাদের মনে হয়েছে... অবশ্যই এই ম্যাচটা জিততে পেরেছি এটা তার জন্য একটা উপহার।

একসময় গণমাধ্যমে স্ত্রীকে ভালোবাসা প্রকাশের কথা বললে উত্তরে শান্ত বলেন, ভালোবাসা এখানে প্রকাশ করা যাবে না ভালোবাসা বাসায় প্রকাশ করতে হবে।

ফাইনালে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স লক্ষ্য কী থাকছে, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, আমরা তো শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলছি। আশা করছি, ওই দিনটা আমাদেরই হবে।