NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

রো‌হিঙ্গাদের জন্য ৫.৭ মিলিয়ন ডলারের সহায়তা প্রকল্প


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ১০:২১ পিএম

>
রো‌হিঙ্গাদের জন্য ৫.৭ মিলিয়ন ডলারের সহায়তা প্রকল্প

কক্সবাজার ও ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়‌দের জন্য ৫.৭ মিলিয়ন ডলারের একটি সহায়তা প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে এক্সচেঞ্জ অব নোটস (দ্বিপক্ষীয় বেসরকারি চুক্তি) স্বাক্ষর করেছে জাপান সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধান আবদুসাত্তর ইসোয়েভ যার যার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আইওএমের ঢাকা অফিস জানায়, এ সহায়তা প্রকল্পের মাধ্যমে আইওএম বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা প্রদান অব্যাহত রাখতে সক্ষম হবে। এ সহায়তা রো‌হিঙ্গা‌দের ভালো বাসস্থান ও সুরক্ষা প্রদানে সহায়তা করবে।