NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

জেল খাটা লামিচানে আবারও জাতীয় দলে


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০৮:০২ এএম

>
জেল খাটা লামিচানে আবারও জাতীয় দলে

ধর্ষণের দায়ে কয়েক মাস জেল খেটেছেন নেপালের তারকা ক্রিকেটার  সন্দীপ লামিচানে। শুরুর দিকে জামিন না মিললেও কয়েকদিন আগে জেল থেকে মুক্তি মিলেছে এই ক্রিকেটারের। সঙ্গে জাতীয় দল থেকে বহিষ্কার আদেশ ও তুলে নেওয়া হয় তার ওপর থেকে। এবার জাতীয় দলেও সুযোগ পেয়ে গেলেন এই স্পিনার। 

চলতি মাসে ঘরের মাঠে নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে নেপাল। এই সিরিজের দলেই ডাক পেয়েছেন লামিচানে। তবে লামিচানে দলে ফেরার পর সেটা নিয়ে আন্দোলনে নেমেছে দেশটির নারী অধিকার সংগঠনগুলো। 

গত বছর ধর্ষণের দায়ে অভিযুক্ত হন নেপালের জাতীয় দলের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানে। কাঠমান্ডুর একটি হোটেলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে লামিচানে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেপালের আদালত। এরপর গত বছর কাঠমুন্ডু বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ। 

নারী অধিকার সংগঠনগুলোর আন্দোলনের মুখে লামিচানে ক্রিকেট থেকে বহিষ্কার করে নেপালের ক্রিকেট বোর্ড। কিন্তু কিছুদিন আগে ২০ লাখ নেপালি রুপির বিনিময়ে জামিন পান এই ক্রিকেটার। সুযোগ আসে জাতীয় দলে খেলার। এরপর থেকে আবারও আন্দোলনে সরব নারী অধিকার সংগঠনগুলো। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে নেপালের সুপ্রিম কোর্টে অবশ্য আপিল করবে রাষ্ট্রপক্ষ। তবে প্রথম থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন লামিচানে।