NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘প্রেমিক নিয়ে’ ৪ তরুণীর মারামারি, ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৭ পিএম

>
‘প্রেমিক নিয়ে’ ৪ তরুণীর মারামারি, ভিডিও ভাইরাল

বোরকাপরা দুই তরুণী আর শাড়িপরা দুই তরুণী। বোরকাপরা তরুণীরা শাড়িপরা তরুণীদের মারপিট করছেন। শাড়িপরা এক তরুণী সড়কের ওপর পড়ে গেলে বোরকাপরা তরুণী তার বুকের ওপড় বসে পড়েন। বোরকাপরা তরুণী শাড়িপড়া তরুণীর চুল মুষ্টিতে ধরে টানাহেঁচড়া করছেন। তাদের মারপিটের দৃশ্য কয়েকজন তরুণ মুঠোফোনে ধারণ করছিলেন। এ সময় এক তরুণকে ‘আমি আগে ছাড়ব’ বলে কথা বলতে শোনা যায়। পথচারীরা তাদের নিবৃত্ত করেন।

জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় চার তরুণীর মারামারির ১ মিনিট ৩  সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে মারপিটের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক তরুণের সঙ্গে দুই তরুণী গোপনে প্রেম করছিলেন। এ ঘটনাটি তাদের নিজেদের মধ্যে জানাজানি হয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারা নিজেরাই সমঝোতার উদ্যোগ নেন। দুই প্রেমিকার একজন শাড়ি আরেক জন বোরকা পরে তাদের সহপাঠী আরও দুজনকে সাথে নিয়ে শনিবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় আসেন। তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ করে শাড়িপরা দুই তরুণী ও বোরকাপরা দুই তরুণীর মধ্যে তুমুল মারামারি শুরু হয়। তখন কয়েকজন তরুণ তাদের মারামারি দৃশ্য মুঠোফোনে ভিডিও করছিলেন। পরে তারা তাদেরকে থামান। 

নোমান মৃধা নামে এক তরুণ বলেন, আমরা বন্ধুরা বারোঘাটি পুকুরপাড়ে বসে ছিলাম। হঠাৎ দেখি চারজন মেয়ে মারামারি করছে। আমরা অনেকেই ভিডিও ধারণ করি। তবে তারা কেন মারামারি করেছে তা জানা যায়নি।

রাতুল নামে এক তরুণ বলেন, আমি কলেজ থেকে বের হয়ে দেখি সেখানে মারামারি চলছে। পরে সেখানে একজন নারী তাদের বাধা দিতে গেলে উনাকে এক মেয়ে অশ্লীল ভাষায় গালি দেন। তাদের মারামারি শেষে ওই তরুণীরা সেখান দ্রুত সটকে পড়েন। আমরা যতদূর জেনেছি, এক তরুণের সঙ্গে দুই তরুণীর প্রেমের সর্ম্পক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মারামারির সাথে জড়িত এক তরুণীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করে কেটে দেন।

রনি হাসান নামে এক তরুণ বলেন, সেখানে শুনতে পেলাম এক তরুণী বলছে- এটা আমার বয়ফ্রেন্ড, আরেকজন বলতেছে- না আমার বয়ফ্রেন্ড। এনিয়েই মারামারি। এ থেকে বোঝা যাচ্ছে এটি সামাজিক অবক্ষয়। এর থেকে মুক্তি পেতে হলে আমাদের অভিভাবক ও সমাজের সকল শ্রেণির মানুষদের সচেতন হতে হবে।