NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মিরাজের দিনে বড় সংগ্রহ পেল বরিশাল


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৬:১৫ এএম

>
মিরাজের দিনে বড় সংগ্রহ পেল বরিশাল

শুরুতে ঝড় তুললেন মিরাজ, শেষ দিকে তাণ্ডব চালালেন করিম জানাত। তাদের ব্যাটে ভর করে বিপিএল এলিমিটেরে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। রংপুরকে জিততে হলে করতে হবে ১৭১ রান। 

রোববার (১২ ফেব্রুয়ারি) টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন বরিশালের দুই ওপেনার মিরাজ ও ফ্লেচার। তাদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ৪৬ রান সংগ্রহ করে সাকিব বাহিনী। তবে রাকিবুলের বলে ব্যক্তিগত ১২ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় ক্যারিবীয় ওপেনারকে।

এলিমিনেটরের জন্য উড়িয়ে আনা ফ্লেচার ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে ঝড় তোলেন টাইগার অলরাউন্ডার মিরাজ। দলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলেন ৬৯ রানের অনবদ্য এক ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ৯ চার এবং এক ছক্কার মারে।

মিরাজের পর মাহমুদউল্লাহর ২১ বলে ৩৪ এবং করিম জানাতের ২৫ বলে অপরাজিত ৩৩ রানের কার্যকরী ইনিংসে ভর করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি পায় সাকিবের দল।

এদিন দলীয় অধিনায়ক সাকিব ব্যাট করারই সুযোগ পাননি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুর শিবিরে প্রথম আঘাত হানেন তিনিই। ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সোহানের দল। পাঁচ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার নাঈম শেখ।