NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ভালোবাসা দিবসের বিশেষ উপহার ‘কিছু নেই যার’


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:০২ এএম

>
ভালোবাসা দিবসের বিশেষ উপহার ‘কিছু নেই যার’

এবারের ভালোবাসা দিবসটি একটু অন্যরকম। সিনেমা আর নাটকের রকমারি আয়োজন থাকলেও সংগীতাঙ্গন কেমন যেন নীরবতা পালন করছে। তবে সেই নীরবতা ভেঙে দারুণ এক ঘোষণা দিলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঘটা করে নিজের ভেরিফায়েড ফেসবুকে জানালেন বিশেষ একটি গান উপহারের কথা। সেটি হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের কথায় বাপ্পা মজুমদার ফিচারিং টিনা রাসেলের গান ‘কিছু নেই যার’।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পহেলা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) গানটি প্রকাশ হবে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধরে নেওয়া যায়, এই ভালোবাসা দিবসে এটাই সংগীতাঙ্গনের অন্যতম উপহার হয়ে আসছে শ্রোতাদের কাছে।

বলা প্রয়োজন, সংগীতাঙ্গনের অন্যতম সফল-প্রশংসিত জুটি বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেল। গত ১২ বছর ধরে এই জুটি একসঙ্গে কোনো গান বাঁধেননি। তাদের শেষ গান হয়েছিল ২০১০ সালে। টানা এক যুগ পর দুজনে আবারও এক হলেন নতুন সৃষ্টির সন্ধানে। সেই পুনর্মিলনের অন্যতম সাক্ষী হিসেবে বাপ্পা-জুলফিকার জুটি বেছে নিলেন এই প্রজন্মের অন্যতম কণ্ঠশিল্পী টিনা রাসেলকে। সৃষ্টি করলেন ‘কিছু নেই যার’।

গানটির প্রথম লাইন এমন- কিছু নেই যার তুমি ছাড়া...। এটি তৈরি হলো বাপ্পা মজুমদারের নিজস্ব প্রজেক্ট বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান-এর আওতায়। যেখানে আরও গান করেছেন ৮ জন নারী শিল্পী। এরমধ্যে আছেন আঁখি আলমগীর, কণা, আলিফ, রমা, এলিটা, জয়িতা, কোনাল ও তাসফি।

বাপ্পা মজুমদারের স্টুডিওতে টিনা রাসেল
বাপ্পা মজুমদারের স্টুডিওতে টিনা রাসেল

জুলফিকার রাসেলের কথায় টিনা রাসেলের জন্য তৈরি গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‌‌‘আবার আমি আর রাসেল একসঙ্গে গান করলাম। এটা ভালো লাগার বিষয়। ওর লেখা প্রসঙ্গে তো নতুন করে বলার কিছু নেই, বরাবরই রাসেল আমার অন্যতম পছন্দের গীতিকবি। তবে নতুন করে মুগ্ধ হয়েছি টিনার কণ্ঠে। খুবই মিষ্টি, গান শেখা কণ্ঠ। ফলে সংগীত পরিচালক হিসেবে আমাদের প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ।’

অনেক দিন বছর পর আবার একসঙ্গে গান করা প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘বাপ্পা ভাই আমার পছন্দের সেরা সুরকারদের একজন। একসঙ্গে আমরা প্রচুর কাজ করেছি। প্রায় এক যুগ পর যখন টিনার গানের সূত্র ধরে আবারও যুক্ত হলাম, পুরোনো হাজার স্মৃতি মনে পড়ল। স্মৃতিকাতর হলাম। আবার শুরু হলো আমাদের কাজ। আশা করছি সামনে বাপ্পা-জুলফিকার জুটির বেশ কিছু গান ও প্রজেক্ট উপহার পাবেন শ্রোতারা।’

এদিকে বাপ্পা-জুলফিকার জুটির গান করে দারুণ উচ্ছ্বসিত টিনা রাসেল। তিনি বলেন, ‘তাদের কথা-সুর-কণ্ঠের বরাবরই মুগ্ধ শ্রোতা আমি। তাদের গান শুনতাম আর ভাবতাম, আমিও যদি এই জুটির সঙ্গে একটা গান করতে পারতাম! সেই স্বপ্ন এবার পূরণ হলো! আরও ভালো লাগছে এই ভেবে, এক যুগ পর বাপ্পা-জুলফিকার জুটি আবারও গান করলেন, যে গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হলো আমার। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করছি শ্রোতারা মুগ্ধ হবে গানটি শুনে।’

ভক্তদের জন্য আরও চমক জাগানিয়া খবর হলো, টিনা রাসেলকে মডেল বানিয়ে ‘কিছু নেই যার’ গানটির ভিডিও নির্মাণ করেছেন বাপ্পা মজুমদার নিজেই।