NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সৌদি পালানোর সময় বিমানবন্দর থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৭ পিএম

>
সৌদি পালানোর সময় বিমানবন্দর থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশ পালানোর সময় আসাদুল্লাহ (৩৩) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি কক্সবাজারের উখিয়া থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি বলে জানিয়েছে ডিবির।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, গত ৯ জানুয়ারি উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি ছিলেন আসাদুল্লাহ। তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব পালিয়ে যাওয়ার কথা ছিল। তার আগে সংবাদ পেয়ে আসাদুল্লাহকে বিমানবন্দর বন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মহানগর ডিবি উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) নিহাদ আদনান তাইয়ান ঢাকা পোস্টকে বলেন, রোহিঙ্গা আসাদুল্লাহর কাছ থেকে পাসপোর্ট এবং বিভিন্ন নথি জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে তাকে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার হাতে কীভাবে বাংলাদেশি পাসপোর্ট গেল সেটি তদন্ত করা হচ্ছে।