NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৮ এএম

>
সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন উড়োজাহাজে করে এসব সামগ্রী পাঠানো হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য বাংলাদেশ সরকার ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ত্রাণ সহায়তার জন্য বড় তাঁবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হবে। এই মিশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দ্বারা সিরিয়ায় প্রেরণের নিমিত্তে ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সি-১৩০জে পরিবহন বিমানটি বাংলাদেশ থেকে ১০ ফেব্রুয়ারি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এবং সিরিয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর পর বিমানটি পুনরায় কার্য সমাপন্তে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।