NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ১২:২৬ এএম

>
খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর খিলক্ষেত থানার নামাপাড়া এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে সালমান আদিব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সালমান হাবিবের বাবা রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, দুপুরে আমার ছেলে সাততলা ভবনের উপর ঘুড়ি ওড়াতে যায়। পরে অসাবধানতাবশত সে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা খিলক্ষেত থানার বোডঘাট নামাপাড়া চানাচুর ফ্যাক্টরি গলির শরীফ চৌধুরী বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলক্ষেত থানাকে জানিয়েছি।