NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পঞ্চগড়ে মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৩ এএম

পঞ্চগড়ে মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

 

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রোলার মেশিনের দ্বারা এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদক দ্রব্যেও মুল্য প্রায় ২২ লক্ষ টাকা।  
পঞ্চগড় ব্যাটালিয়নের আওতাধীন ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে চোরাচালানের সময় এসব মাদকদ্রব্য আটক করা হয়। বিজিবি জানায় ২০১৫ সালের ১ জানুয়ারী থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত চোরাচালান হয়ে আসার সময় বিজিবির হাতে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক হয়। পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে সীমান্তবর্তি পাশ্ববর্তি দেশগুলো থেকে এসব মাদক দ্রব্য বাংলাদেশে চোরাচালান করছিল মাদক ব্যবসায়িরা। ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ১ হাজার ৬০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯০০ টি বিভিন্ন প্রকারের ভারতীয় অবৈধ ওষুধ ও ১ হাজার ১৭ প্যাকেট মদ, ৯৯৫ টি বিভিন্ন প্রকারের ভারতীয় অবৈধ ইনজেকশন রয়েছে। যার  আনুমানিক মূল্যে ২১ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব হোসেন। অন্যান্যদের মধ্যে ঠাকুরগাঁও সেক্টরের পরিচালক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহফুজুল হক, সহকারী পরিচালক হাচানুর রহমান, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক তুষার কুমার ব্যানার্জী সহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিরলসভাবে কাজ করছে বিজিবি। মাদক দ্রব্য ধ্বংসের মাধ্যমে আমরা যুব সমাজকে একটি বার্তা দিতে চাই। আর তা হলো মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন ।