NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প প্রাণহানি ছাড়াল ১৯ হাজার, জীবিতদের উদ্ধারের আশা ক্রমশ ক্ষীণ


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:৩৯ এএম

>
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প প্রাণহানি ছাড়াল ১৯ হাজার, জীবিতদের উদ্ধারের আশা ক্রমশ ক্ষীণ

গত কয়েক দশকের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। ভূমিকম্পের দু’দিনের বেশি সময় পেরিয়ে গেলেও উভয় দেশে ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ আটকে পড়ে আছেন। ধ্বংসাবশেষ আর আবর্জনার নিচে আটকে পড়া লোকজনকে জীবিত উদ্ধারের আশা সময়ের সাথে সাথে ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

এর মাঝে উদ্ধার তৎপরতায় প্রতিবন্ধকতা তৈরি করেছে হিমাঙ্কের নিচে কিংবা তার কাছাকাছি পর্যায়ের তাপমাত্রা। এছাড়া দেশ দুটি গৃহহীন হয়ে পড়া লাখ লাখ মানুষও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। খোলা আকাশের নিচে তীব্র ঠান্ডায় অত্যন্ত মানবেতর সময় পার করছেন তারা। ঠান্ডা থেকে বাঁচতে ধ্বংসাবশেষ পুড়িয়ে শরীর গরমের চেষ্টা করছেন তারা।

তুরস্ক-সিরিয়ার সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, উভয় দেশে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৯ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভূমিকম্পে মৃত্যুর হালনাগাদ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তুরস্কে ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬ হাজার ১৭০ জন মারা গেছেন।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা বলা হয়েছে, দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১৬২ জনে পৌঁছেছে। এর মধ্যে দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে ১ হাজার ৯৩০ জন মারা গেছেন। আর সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে প্রাণ গেছে ১ হাজার ২৬২ জনের।

সিরিয়ায় ভূমিকম্পে আহত হয়েছেন ৫ হাজার ১৫৮ জন। আহতদের মধ্যে সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলের ২ হাজার ২৫৮ জন এবং বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলের ২ হাজার ৯০০ জন বাসিন্দা রয়েছেন।

তুরস্কের সরকার, সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী হোয়াইট হেলমেট ও সিরীয় রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে আহত হয়েছেন কমপক্ষে ৬৮ হাজার ৯৫২ জন।