NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

২৮ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূর জুটি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৯ এএম

>
২৮ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূর জুটি

ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামীকাল (১০ ফেব্রুয়ারি) বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘তুমি আমার’ সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির কাহিনিকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবিটিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো চলচ্চিত্রে কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবে অভিষেক ঘটে আব্দুল্লাহ জহির বাবুর।

ফেসবুকে তিনি লেখেন, “অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার বাবা মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপে প্রথম ছায়াছবি ‘তুমি আমার’ আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল অভিরুচি সিনেমা হলে পুনরায় মুক্তি পেতে যাচ্ছে। সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। বাবার ইন্তেকালের পর মরহুম তমিজউদ্দিন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করেন। সেসময় আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় ছবিটি।”

প্রসঙ্গত, জহিরুল হক ও তমিজউদ্দিন রিজভী পরিচালিত ‘তুমি আমার’ ছবিতে আকাশ চরিত্রে সালমান শাহ ও ডানা চরিত্রে অভিনয় করেন শাবনূর। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কে এস ফিরোজ, প্রবীর মিত্র, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, ইদ্রিস, ববি, সজীব তাহের, রাশেদা চৌধুরী প্রমুখ।