NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মেসি-নেইমারকে নিয়েও ফরাসি কাপ থেকে বাদ পড়ল পিএসজি


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৯ পিএম

>
মেসি-নেইমারকে নিয়েও ফরাসি কাপ থেকে বাদ পড়ল পিএসজি

ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে। অন্যদিকে চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। মেসি তো ছিলেনই। তবুও মার্সেইর বিপক্ষে হার এড়াতে পারল না ফরাসি চ্যাম্পিয়নরা। আর তাতে ফরাসি কাপ থেকে ছিটকে গেল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দলটি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে মার্সেইর কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। প্রথমার্ধে সমতায় থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মালিনোভস্কির গোলে জয়ের দেখা পায় স্বাগতিক দলটি।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মার্সেই। তবে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। নেইমারের বাড়ানো বলে নুনো মেন্ডেসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্সেই গোলরক্ষক পাও লোপেস।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৩১তম মিনিটে এগিয়ে যায় মার্সেই। মার্সেই ফরোয়ার্ড চেঙ্গিস আন্দারকে সার্জিও রামোস ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় মার্সেই। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্সিস সানচেজ।

৪০তম মিনিটে নেইমারের দুর্দান্ত এক শট ফেরত আসে পোস্টে লেগে। এক মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরায় পিএসজি। নেইমারের চমৎকার কর্নারে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রামোস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ফের এগিয়ে যায় মার্সেই। নিজেদের অর্ধে থ্রো-ইনে ডি-বক্সের কাছে বল হারিয়ে বিপদ ডেকে আনে পিএসজি। সানচেসের শট জটলার মধ্যে একজন ফিরিয়ে দেন। ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন মালিনোভস্কি।

আবারও পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। তবে ডিফেন্ডারদের দৃঢ়তায় জয়টা ছিনিয়ে নেয় মার্সেই। এই হারে টানা দ্বিতীয়বার ফরাসি কাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়ল পিএসজি।