NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্যাটারদের ভালো করার রহস্য জানালেন জাকির


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৮:১৩ এএম

>
ব্যাটারদের ভালো করার রহস্য জানালেন জাকির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে (বিপিএলে) ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তালিকার প্রথম চারজন ক্রিকেটারই দেশি। আরও সহজ করে বলতে চাইলে তালিকার প্রথম দুইজনই সিলেট স্ট্রাইকার্সের দেশি ক্রিকেটার। গেল আসরগুলোতে সেরা রান সংগ্রাহকের তালিকায় বিদেশিদের আধিপত্য থাকলেও এবারের আসরে রাজত্ব করছেন দেশিরাই।  

বুধবার বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে সিলেট। দলটির হয়ে এদিন সর্বোচ্চ ৫০ রান করেন জাকির হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন সিলেটের দেশি ক্রিকেটারদের ব্যাট হাতে ভালো করার রহস্য। 

জাকির বলেন, ‘আমার কাছে মনে হয় এটা খুবই ভালো দিক, দেশি ক্রিকেটাররা সেরার তালিকায় রয়েছে। আমার কাছে মনে হয় আরেকটা কারণ হলো উইকেটটা এবার খুবই ভালো ছিল। এ কারণেই আমরা সবাই ভালো খেলতে পেরেছি। এটাই প্রধান কারণ।’

খুলনার বিপক্ষে ব্যাট হাতে ৪৬ বলে ৫০ রান করেছেন জাকির। জানালেন দলের প্রয়োজনে এভাবেই খেলতে চান। জাকির বলেন, ‘দল যখন জেতে তখন দলের প্রতিটা জয়ে কন্ট্রিবিউট করা যায়। অনেক কম বলে বেশি রান করা বা বল টু বল খেলে রান করা। ওই জিনিসটা সবসময় আনন্দদায়ক। ম্যাচ জিতেছি। আমার কাছে মনে হয় ম্যাচ জয়ের জন্য যতটুক করা দরকার ওইটা করতে পারলেই ভালো হয়।’