NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ছোটবোনের দেওয়া লিভারে সুস্থ হলেন বড়ভাই


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৫১ এএম

>
ছোটবোনের দেওয়া লিভারে সুস্থ হলেন বড়ভাই

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে ছোট বোন শামীমা আক্তারের (৪৩) দেওয়া লিভার নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বগুড়ার মো. মন্তেজার রহমান (৫৩)। জানা গেছে, শামীমা আক্তারের দেহ থেকে সুস্থ লিভারের ৬০ শতাংশ কেটে নেওয়া হয়। একইসঙ্গে মন্তেজার রহমানের সিরোটিক লিভারের পুরোটাই কেটে বের করে শামীমা আক্তারের দেহ থেকে কেটে নেওয়া সুস্থ লিভারের ৬০ শতাংশ জোড়া দেওয়া হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগ থেকে সাংবাদিকদের এই এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বগুড়া জেলার মো. মন্তেজার রহমান লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের রোগী ছিলেন। তিনি নন-বি, নন-সি জনিত ‘অ্যান্ড স্টেজ লিভার ডিজিজে’ আক্রান্ত ছিলেন। তাই তাকে লিভার দান করেন তার ছোটবোন শামীমা আক্তার। গত ১ জানুয়ারি তাদের লিভার ট্রান্সপ্ল্যান্টের সফল অস্ত্রোপচার করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চিকিৎসকরা। ১২ ঘণ্টাব্যাপী লিভার ট্রান্সপ্ল্যান্টেশন অস্ত্রোপচারে সহযোগিতা করে এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি, ভারতের লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ও অ্যানেসথেসিয়া টিম।

চিকিৎসকরা জানিয়েছেন, লিভারদাতা শামীমা আক্তারের লিভারটি ধীরে ধীরে রি-জেনারেট করবে। এটি লিভার নামক অঙ্গটির একটি বিশেষত্ব। এর আগে গত মাসেই তাকে বাড়িতে পাঠানো হয়।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের চতুর্থ তলায় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ‘মুজিব শতবর্ষ লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম’-এর অংশ হিসেবে সম্পন্ন করা লিভার ট্রান্সপ্ল্যান্টের রোগী মন্তেজার রহমান সুস্থ হওয়ায় তার হাতে ফুল দিয়ে বিদায় জানান। 

এসময় উপস্থিত ছিলেন উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী, অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, আবাসিক চিকিৎসক (আরপি) সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ প্রমুখ। উপস্থিত সবাই দুই ভাই-বোনসহ সব ধরনের রোগীর জন্য প্রার্থনা করেন।