NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

মায়ের মৃত্যুর জন্য আদিলকে দায়ী করলেন রাখি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:১৯ এএম

>
মায়ের মৃত্যুর জন্য আদিলকে দায়ী করলেন রাখি

 

ড্রামা কুইন রাখি সাওয়ান্ত ও স্বামী আদিল দুরানির দাম্পত্য কলহের শেষ নেই। আদিলের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগে সোমবার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন।

এবার আদিলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করলেন রাখি। আদিলের জন্যই মৃত্যু হয়েছে তার মায়ের।

রাখির অভিযোগ, ‘আদিলের জন্যই আমার মায়ের মৃত্যু হল। সঠিক সময়ে চিকিৎসা হলে মাকে হয়তো বাঁচানো যেত। আর কত কষ্ট দেবে আদিল।’

রাখি বলেন, ‘আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়। ওই টাকা আমার, আদিলের নয়। এরপর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি। খুব সামান্য টাকা আমার বৌদির হাতে দিয়েছিল। আদিল টাকা না দেওয়ার জন্যই সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি মায়ের। আদিলের জন্যই মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন।'

রাখি আরও বলেন, ‘আদিল তার সব জিনিসপত্র নিয়ে ওই মহিলার বাড়িতে থাকতে চলে গেছেন। ৫-৬ লাখ টাকা আর তার মায়ের সব গয়না সঙ্গে করে নিয়ে গেছেন।’

রাখি দাবি করেন, ওই মেয়ের নাম তনু। মেয়েটির সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। 

ড্রামা কুইন বলেন, ‘আদিল আমাকে বলেছিল সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাইতে। আমি যদি ক্ষমা চাই, তা হলে ও ফিরে আসবে। ও বলেছিল সবাইকে ছেড়ে দিয়ে আমার কাছে আসবে। কিন্তু ও আসেনি।’