NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

চন্দরপলের ছেলের ডাবল সেঞ্চুরি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৪ পিএম

>
চন্দরপলের ছেলের ডাবল সেঞ্চুরি

শিবনায়ারণ চন্দরপল। ক্রিকেটের খোঁজ-খবর রাখেন, তাদের কাছে নামটি খুব পরিচিত হওয়ারই কথা। টেস্ট ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রানের মালিক তিনি। ১৬৪ টেস্ট খেলে প্রায় ১২ হাজার রান করেছেন। লম্বা ওই ক্যারিয়ারে দুটি ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি। সেঞ্চুরি আছে ত্রিশটি। ২০১৫ সালে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি। সেই চন্দরপলের ছেলে তেজনায়ারণ চন্দরপল এবার বাবার পথে হাঁটছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। 

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ওপেনিংয়ে নেমে ২০৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন তেজনায়ারণ চন্দরপল। ৪৬৭ বল খরচায় ১৬ চার ও তিন ছক্কায় সাজানো ইনিংস থেকে এমন রান এসেছে তার ব্যাট থেকে। 

সবে তৃতীয় টেস্ট খেলতে নেমেছিলেন। আর তাতেই বাজিমাত। ক্যারিয়ারের প্রথম শতককে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন চন্দরপল জুনিয়র। গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার। দুই টেস্টে খেলে একটি ফিফটি করতে পেরেছিলেন তিনি। এবার সুযোগ পেয়েই ডাবল সেঞ্চুরি হাঁকালেন। 

এদিকে, তেজনারায়ণের ডাবল সেঞ্চুরির পর চলতি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তার আগে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন দলটির ওপেনার ও অধিনায়ক ক্রেগ আরভিন। ১৮২ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।