NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো দেখাবে টি স্পোর্টস


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২২ এএম

>
ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো দেখাবে টি স্পোর্টস

অবশেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার জটিলতা কেটেছে। ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের শেষ টেস্ট সহ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস। চ্যানেলের প্রধান নির্বাহী ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচগুলো সম্প্রচারের ঘোষণা দিয়ে টি স্পোর্টসের প্রধান নির্বাহী বলেছেন, ‘দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল হওয়ায় দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেটা আমলে নিয়েই আমরা বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে সিরিজের প্রথম টেস্ট দুই ডলারের বিনিময়ে আইসিসি টিভিতে প্রদর্শিত হলেও দ্বিতীয় টেস্ট বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে আইসিসি।

সম্প্রচার জটিলতায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের প্রথম টেস্ট দেশের কোনো টিভি চ্যানেলে প্রদর্শিত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পাতায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচ উপভোগের সুযোগ পেয়েছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

উইন্ডিজ ক্রিকেট তৃতীয়পক্ষের মাধ্যমে সম্প্রচার স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নেওয়া থেকেই মূলত জটিলতার শুরু। টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম) নামক সেই প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের কোনো চ্যানেলের বনিবনা না হওয়ায় বাংলাদেশের দর্শকরা নির্বিঘ্নে সাকিব-তামিমদের খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। শেষতক সেই জটিলতা কেটে যাওয়ায় স্বস্তি ফিরছে দেশের ক্রিকেটানুরাগীদের মধ্যে।