NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৬ এএম

>
পাবনায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

পাবনায় কাভার্ডভ্যানের ধাক্কায় রেদোয়ানুল ইসলাম রূপম (২৩) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রূপম পাবনা পৌর এলাকার গোপালপুরের শাহ পাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে ও ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। আহত অমিত হোসেন (১৫) পাবনা পৌর এলাকার মানিক হোসেনের ছেলে। সে স্থানীয় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে ফেরার পথে রাত ৮টার দিকে টেবুনিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই রাস্তার ওপরে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রূপমকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল বলেন, রাতেই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলে চালক পালিয়ে গেছেন। পরিবারের সাঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।