NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হামলার আশঙ্কায় মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০১:৪৬ পিএম

>
হামলার আশঙ্কায় মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে ফের হামলার হুমকি দিয়েছে জঙ্গিরা। সম্প্রতি একটি ই-মেইলের বরাত দিয়ে এ সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।

জি নিউজের খবরে বলা হয়, নিজেকে তালেবান ঘনিষ্ঠ পরিচয় দিয়ে মুম্বাইয়ে হামলার হুমকি দিয়েছে অজানা এক ব্যক্তি। এরপরই মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

এদিকে জঙ্গি হামলার হুমকির এ মেইল পাওয়ার পরই তদন্তে নেমেছে এনআইএ ও মুম্বাই পুলিশ। 

এর আগে জানুয়ারি মাসে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে একটি ফোনে জঙ্গি হামলার হুমকি আসে। এছাড়াও গত বছর অক্টোবরেও বিভিন্ন ফোনে মুম্বাইয়ে হামলার হুমকি আসে। ওই ফোনে বলা হয় মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় বোমা রাখা রয়েছে। এর মধ্যে ইনফিনিটি মল, পিভিআর মাল্টিপ্লেক্স, সাহারা হোটেলে বোমা লুকানো রয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেল, সিএসটি স্টেশন, কামা হাসপাতাল, লিওপোল্ড কাফেসহ একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের।